..
--- আজ এতো সাজুগুজু, ব্যপার কি?
--- তোমার সাথে বের হয়েছি একটু সাজুগুজু না করলে কি হয়?
--- আমিতো সাজুগুজু করে আসতে বলিনি।
--- তারপরও লোকে দেখলে কি বলবে?
--- লোকের কথায় কি আসে যায়?
--- বকা দিচ্ছো?😮
--- না না ম্যাম আপনাকে বকা দেয়ার সাহস আবার আমার কবে হলো?
--- হয়েছে হয়েছে আর গ্যাস খাওয়াতে হবেনা।
--- জু হুকুম ম্যাম। এবার চলেন। বিকেলে আবার আরেকটা ডেটিং আছে।
--- তবেরে তারেক্কা, কোন মাইয়্যার লগে টাংকি মারবি?
--- ম্যাম এইটা পাবলিক প্লেস, কলার ছাড়েন। এমনিতেই আসছেন ২ ঘন্টা লেটে তারপর আবার মারামারিও করছেন। এই চিকনা চাকনা দেহে এতো শক্তি কই রাখেন?
..
কলার ছেড়ে দিয়ে আফরিন কিছুক্ষণ চুপ করে রইলো আর তারেকও আর কিছু বললো না। তারেক ভাবলো মেয়েটার অভিমান হয়েছে খুব। বললো ,,,
..
--- বাদাম খাবে?
--- না খাবোনা।😕
--- না খেলে থাক আমি একা একাই খাই। কটা টাকা বাঁচবে। বিকেলে আরেকটা ডেটিংয়ে বাদাম কিনতে লাগবে।
--- তারেক এবার কিন্তু সত্যি সত্যি ভালো হবেনা যাও। আচ্ছা বলনাগো আমাকে কেমন লাগছে?
--- গ্রামে যেতে চাচ্ছিলাম কাকতাড়ুয়ার সাথে সেলফি তুলতে। সেটা ঢাকাতেই তুলতে পারবো ভেবে, মনে মনে তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে।
--- কি, আমি কাকতাড়ুয়া? সব বুঝেছি এখন, আমাকে আর ভালো লাগেনা তোমার। আমি পুরনো হয়ে গেছি তাইতো?
--- আরে পাগলি আমিতো মজা করছি। তুমি এতো সিরিয়াসলি নাও কেন?
--- লাগবে না তোমার বাহানা। আমি চিকন বলে, তুমি আমাকে কাকতাড়ুয়া বলেছো। তুমি সবসময় আমাকে নিয়ে "ইনসিলাট" করো।
--- আরে ইনসিলাট নাতো ইনসাল্ট (Insult) করছি।
--- আবারো সত্যি সত্যি তুমি আমায় ইনসাল্ট করলে। আমি চলে যাবো। থাকবোনা আর তোমার কাছে।😟
..
আফরিন চলে যাওয়ার জন্য উঠে দাড়ালো। চোঁখজোড়া কেমন যে রক্তিম বর্ণধারণ করে আছে। মনে হচ্ছে এই বুঝি উঠে হন হন করে হাটা শুরু করবে। অতঃপর আফরিনের কোলে মাথা রেখে তারেক বললো ,,,
..
--- চলেই যখন যাবে তখন মাথা থেকে কয়েকটা পাঁকা চুল তুলে দিয়ে যাও।
--- পারবোনা আমি। ঢং দেখে বাঁচিনা বুইড়া দামড়ার।
--- দাও না। টুনটুনি বউ বইলা ডাকমুতো।
--- তাহলে আমার সাথে আর জগড়া করবেনাতো?😕
--- তোমার সাথে জগড়া করবোনাতো তোমার বান্ধবি তামান্নার সাথে করবো?
--- এইযে এখন কিন্তু খোঁচা দিয়ে চোখে গেলে দেবো।
--- চেহারাতো বাচ্চা বাচ্চা, এতো চুল পাকলো কেমনে?
--- জানিনাগো। মনে হয় বিয়ের টেনশনে।
--- হুমম বুঝেছি। এবার জব টব কিছুতো একটা করো। না হয় দুদিন পর আমার বাচ্চাদের মুখে দাদু ডাক শুনতে হবে।
--- চুপ কর কটকটি।
--- কি বললা আমি কটকটি?
..
আফরিন রেগে তারেককে অনেক কিল ঘুষি দিলো ,,,
..
--- ও মাগো ছাড়ো। উম্মাহ আমার টুনটুনি বউটা উম্মাহ।
--- জড়িয়ে ধরো।😕
--- আচ্ছা। জোড়ে চেপে ধরবা না আবার। তাইলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে।
--- আবার?? এইবার মার খাও।
- ও মাগো,,,ওওওও ছাড়ো।
No comments:
Post a Comment